নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৯৬ বার পঠিত
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ডসভা। কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিডি ফাইন্যান্স লিমিটেড। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ২৩ আগস্ট, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের বোর্ড সভা ২৪ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের বোর্ড সভা ২৪ আগস্ট, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা ২৫ আগস্ট, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়া ২৬ আগস্ট, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৬ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ২৭ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিডি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ২৭ আগস্ট, রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
Posted ০১:০৫ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com