বিবিএনিউজ.নেট
শনিবার, ২৪ আগস্ট ২০১৯ প্রিন্ট ৪৫৩ বার পঠিত
চলে গেলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাপ (মোজাফফর)-এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার হয়েছিল ৯৭ বছর। তার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ। তিনি জানান, আজ রাত ৭টা ৪৯ মিনিটে মোজাফফর আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বেশ কয়েকদিন আগে থেকেই তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার এক শোক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Posted ০২:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com