নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ প্রিন্ট ৬৭ বার পঠিত
সরকার সাধারণ বীমা কর্পোরেশনের (এসবিসি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এম নাসিম আলীকে নিয়োগ দিয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা কর্পোরেশন আইন, ২০১৯-এর ধারা ৯(১)(ক) অনুযায়ী এম নাসিম আলীকে সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
উল্লেখ্য, সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা প্রতিষ্ঠান। বীমা আইন অনুযায়ী সরকারি বিভিন্ন ঝুঁকির বীমা, পুনর্বীমা কার্যক্রম পরিচালনা এবং দেশের সাধারণ বীমা খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সুশাসন, আর্থিক সক্ষমতা এবং সেবার মান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Posted ০৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com