বিবিএনিউজ.নেট
শনিবার, ২২ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৫৫ বার পঠিত
দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। অসুস্থতার চিকিৎসাও নিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
খ্যাতিমান এ ভাস্কর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com