রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চাহিদার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

শনিবার, ২৯ জুন ২০১৯   প্রিন্ট   ৬৯৭ বার পঠিত

চাহিদার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

মূল্যে বড় ধরনের উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটির কিছু অংশ বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৩ লাখ ৭৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডটির দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৯ টাকা ৯০ পয়সা।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল রানার অটোমোবাইল। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৯ দশমিক ১৮ শতাংশ। এর পরেই রয়েছে আনলিমা ইয়াং ডাইং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- ন্যাশনাল পলিমারের ১০ দশমিক ৫২ শতাংশ, জিনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৪৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯ দশমিক ৩৮ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪০ শতাংশ, ফাইন ফুডের ৮ দশমিক ৩৮ শতাংশ এবং সেলভো কেমিক্যালের ৭ দশমিক ৫৯ শতাংশ দাম বেড়েছে।

Facebook Comments Box

Posted ০১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com