|

Advertisement
×
পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি

জরিমানার কবলে এ্যাপোলো ইস্পাতের ২ পরিচালক

বুধবার, ২১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৪১ বার পঠিত

জরিমানার কবলে এ্যাপোলো ইস্পাতের ২ পরিচালক

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় এ্যাপোলো ইস্পাতের ২ পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, এ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল (মনোনিত পরিচালক মমতাজুর রহমান) ও জুপিটার বিজনেস (মনোনিত পরিচালক মসফিকুর রহমান) পূর্ব ঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার ও ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে। এই অপরাধে উভয়কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Facebook Comments Box

Posted ০৭:১১ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com