|

Advertisement
×

জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির কর পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ২৭ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৪৯৪ টাকা। এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৬ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৯৬৩ টাকা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা বেড়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৮ পয়সা।
আর আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com