অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ প্রিন্ট ৩৫৫ বার পঠিত
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প মিডিয়া’র শেয়ারবাজারে ধস নেমে যাওয়ায় ট্রাম্প শীর্ষ ৫০০ বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ
পড়লেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনলাইন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’র মূল কোম্পানি ‘ট্রাম্প মিডিয়া’র শেয়ারবাজারের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স থেকে বাদ পড়েছেন তিনি।
ট্রাম্প মিডিয়ার শেয়ার দর গত সপ্তাহ ধরে ক্রমাগত কমছে। স্থানীয় হিসেবে, বুধবার (১০ এপ্রিল) ট্রেডিং ক্লোজিংয়ের সময় শেয়ার প্রতি ৮.৫৭ শতাংশ কমে ৩৪.২৬ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে ট্রাম্প মিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় বর্তমানে প্রায় ৪৭০ কোটি ডলার।
ট্রুথ সোশ্যাল অ্যাপের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া ২০২৩ সালে মাত্র ৪.১ মিলিয়ন ডলার আয় করে। তবে ৫৮ মিলিয়ন ডলার নিট লোকসানের কথাও জানিয়েছে। তথ্যসূত্র: আরটি, দ্য ইন্ডিপেন্ডেন্ট
Posted ০৮:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন