|

Advertisement
×

ডিএসইর চিঠির জবাব দেয়নি এমারেল্ড অয়েল

বুধবার, ০৩ জুন ২০২৬   প্রিন্ট   ৮৯ বার পঠিত

ডিএসইর চিঠির জবাব দেয়নি এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ২৪ মে চিঠি পাঠায়। কিন্তু ডিএসইর চিঠির জবাব দেয়নি এমারেল্ড অয়েল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এমারেল্ড অয়েলের শেয়ার দর গত ১০ মে থেকে ১ জুন পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ৮০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ৪৩ শতাংশ বেড়েছে। কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com