Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ

রবিবার, ০১ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৩৩ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ

আজ ০১ অক্টোবর র ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৯.৮৯ শতাংশ। আর ৮.৪৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, ইউনিয়ন ইন্সুরেন্স, আরডি ফুড, দেশ জেনারেল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com