নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৬ বার পঠিত
আজ ১০ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শমরিতা হসপিটাল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৭.৩৩ শতাংশ।
আর ৮ টাকা ৩০ পযসা বা ৫.১৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, জিপিএইচ ইসপাত, এমারেল্ড ওয়েল, আজিজ পাইপস, সোনালী আঁশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মিরাকল ইন্ডাস্টিজ্র লিমিটেড।
Posted ০৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন