নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২১২ বার পঠিত
আজ ০৬ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ফার কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিকি এ্যাক্সেসরিজের শেয়ারদর বেড়েছে ৯.৬১ শতাংশ। আর ৯.৫৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটালের।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, খান ব্রাদার্স, এ্যাপেক্স ফুটওয়্যার, মনোস্পুল পেপার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাক্কানি পাল্প এবং এমবি ফার্মা।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com