|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৩ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

আজ ০৭ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৬৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এ্যাক্সেসরিজ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইনট্রাকো রিফুয়েলিং, আজিজ পাইপস, আরডি ফুড এবং শমরিতা হসপিটাল।

 

 

Facebook Comments Box

Posted ০৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com