|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম

আজ ০৯ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

 

এদিন বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৯.৩০ শতাংশ। আর ৭.৬৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, ন্যাশনাল ফিড মিল, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক এ্যাক্সেসরিজ এবং আনলিমায়ার্ন ডায়িং লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com