|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩০৩ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

আজ ২৬ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন জিকিউ বলপেনের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ।

আর ৬০ পয়সা বা ৯.৬৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইলস, জেমিনি সী ফুড, লিব্রা ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, জাহিন স্পিনিং এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com