|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো

আজ ২৭ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন মুন্নু এগ্রোর শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪০ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.১০ শতাংশ।

আর ৩ টাকা ৯০ পয়সা বা ৩.৫০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইমন ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com