|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৮ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

আজ ০৬ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, হাক্কানি পাল্প, ইনফরমেশন সার্ভিসেস, অলিম্পিক এক্সেসরিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com