|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আনলিমায়ার্ন ডাইং

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৭৬ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আনলিমায়ার্ন ডাইং

আজ ১১ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনলিমায়ার্ন ডাইং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন আনলিমায়ার্ন ডাইংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৬.৯১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসকে ট্রিমস, প্যাসিফিক ডেনিমস, মিডল্যান্ড ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, ইস্টার্ন ইন্সুরেন্স, এমারেল্ড ওয়েল এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৮:২১ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com