|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

আজ ১৯ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মার। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।

আর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৯.৭৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৪ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এসকে ট্রিমসের ৮.৫৯ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮.২৪ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com