অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৩৮ বার পঠিত
আজ ২১ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ফান্ডটির আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯.৩৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৫.১৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কহিনুর কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল, ফাইন ফুডস, এ্যাপেক্স ফুডস, রূপালী ব্যাংক, মনোস্পুল পেপার এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
Posted ০৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com