অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৪ বার পঠিত
আজ ২৭ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গোল্ডেন জুবিলি ম্উিুচ্যুয়াল ফান্ড। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ফান্ডটির আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্যান্ডার্ড সিরামিকস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৯.৯৭ শতাংশ।
আর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- রূপালী ব্যাংকের ৯.১৮ শতাংশ, প্রাইম ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯৭ শতাংশ, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, এসইএমএলআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮১ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৫.২৩ শতাংশ দর বেড়েছে।
Posted ০৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন