সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এ্যাপেক্স ফুডস

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৭০ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এ্যাপেক্স ফুডস

আজ ২৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন এ্যাপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডর শেয়ারদর বেড়েছে ৬.১১ শতাংশ। আর ৪.৮৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকার্স, ইউনাইটেড ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, এ্যাপেক্স ফুটওয়্যার, এ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্সুরেন্স এবং জিকিউ বলপেন।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com