নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ প্রিন্ট ১৭১ বার পঠিত
আজ ১২ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ২ পয়সা বা ৯.৮৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৭২ শতাংশ। আর ৯.৬২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি, নর্দার্ন ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনালী আঁশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং আরামিট লিমিটেড।
Posted ০৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com