নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৩৪ বার পঠিত
আজ ১৭ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কহিনুর কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৭.৮৩ শতাংশ। আর ৭.৭৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, লিব্রা ইনফিউশন, ন্যাশনাল ফিড মিল, মনোস্পুল পেপার, প্রিমিয়ার সিমেন্ট, পেপার প্রসেসিং এবং অ্যাডভেন্ট ফার্মা।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com