নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ প্রিন্ট ১৭৯ বার পঠিত
আজ ১৮ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক রোড ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ারদর বেড়েছে ৯.৭৪ শতাংশ। আর ৮.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্সুরেন্স, সোনালী আঁশ, ইস্টার্ন ইন্সুরেন্স, সিএপিম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিয়ন ইন্সুরেন্স এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।
Posted ০৩:২২ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com