|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৩১ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

আজ ২৬ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯.০৯ শতাংশ। আর ৬.২৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিবরা ইনফিউশন, মুন্নু এগ্রো, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, ইসলামী ইন্সুরেন্স, আইটি কনসালটেন্টস এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com