|

Advertisement
×

ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট

শনিবার, ০২ জুলাই ২০২২   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও বেড়েছে দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৪৪ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩০ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৩ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৪.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২.১ পয়েন্ট, প্রকৌশল খাতে ২০.৩ পয়েন্ট, আর্থিক খাতে ২০.৯ পয়েন্ট, খাদ্য খাতে ২০.৪ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.৩ পয়েন্ট, আইটি খাতে ২৩.৭ পয়েন্ট, পাট খাতে ১৭৮.৬ পয়েন্ট, বিবিধ খাতে ১১.১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.১ পয়েন্ট, কাগজ খাতে ৩১.৮ পয়েন্ট, ওষুধ খাতে ১৭.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৮.৯ পয়েন্ট, ট্যানারি খাতে ৩৭.৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৩ পয়েন্ট, বস্ত্র খাতে ১৬.৮ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৮.৮ পয়েন্ট অবস্থান করছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com