নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
আজ ১৩ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আজ কোম্পানিটির ১৮ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার। ১৪ কোটি ৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, প্যাসিফিক ডিনিমস, এ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।
Posted ০৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন