নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২০৬ বার পঠিত
আজ ১৯ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকার।
২৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ফু-ওয়াং ফুড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।
Posted ০৪:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন