নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২২৮ বার পঠিত
আজ ১৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির ৪৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকার।
৩৩ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং ফুড, ইউনিক হোটেল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং সোনালী পেপার।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন