নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ২২৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে একটি শোকজ নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০৩:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন