নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ অক্টোবর ২০২২ প্রিন্ট ২১৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডিকমের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানিটিকে শোজক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৩ টাকায়। আর ১১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৪.৬০ টাকায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪১.৬০ টাকা বা ১২৬ শতাংশ বেড়েছে।
Posted ০১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন