নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ অক্টোবর ২০২২ প্রিন্ট ৩০৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষস্থান ধরে রেখেছে ওরিয়ন ফার্মা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৭ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইস্টার্ন হাউজিংয়ের ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারে ১৬৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা, ইন্দোবাংলা ফার্মার ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা, জেএমআই হসপিটালের ১১২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা, বিডি বিল্ডিং সিস্টেমসের ১০৮ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১০৫ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকা এবং পেপার প্রসেসিংয়ের ৯৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন