নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ মার্চ ২০২১ প্রিন্ট ৮৮৬ বার পঠিত
অতালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট বন্ড, সুকুক এবং ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড লেনদেনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) তৈরি করেছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)।
আজ বুধবার (২৪ মার্চ) ডিএসই’র প্রকাশক ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতোমধ্যে এটিবির কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিবিতে তালিকাভুক্তির জন্য কোম্পানির সিকিউরিটিজসমূহ অত্যাবশ্যকীয়ভাবে ডিমেট ফর্মে থাকতে হবে এবং আইএফআরএস, আইএএস এবং কোম্পানি আইন ১৯৯৪ এর বিধানসমূহ পরিপালনে সক্ষম কোম্পানিসমূহকে এই বোর্ডে তালিকাভুক্তির জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুকৃত বন্ড এবং সুকুক এটিবিতে যোগ্য সিকিউরিটিজ হিসেবে বিবেচিত হবে। এরইমধ্যে বিএসইসি ১৪টি বন্ডকে এই বোর্ডে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।
এটিবি একটি স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা যেখানে সবধরনের বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবে। লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়াটি ডিএসইর বিদ্যমান লেনদেন ব্যবস্থার অনুরূপ হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটিবি’র পাশাপাশি এসএমই প্লাটফর্ম চালু করার সব কারিগরি প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই প্লাটফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য ডিএসই ইস্যু ম্যানেজার ও কোম্পানিগুলোর সাথে কাজ করে যাচ্ছে। একইসাথে এই প্লাটফর্ম দুটির উন্নয়নের জন্য ডিএসই বিএসইসির তত্ত্বাবধানে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন এটিবি ও এসএমই প্লাটফর্ম চালুর মাধ্যমে পুঁজিবাজারে বৈচিত্র্য আসবে এবং অর্থনীতিতে গতির সঞ্চার হবে।
Posted ০৭:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com