|

Advertisement
×

ঢাকা ছাড়ছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭০০ বার পঠিত

ঢাকা ছাড়ছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কায় ঢাকা ছেড়েছেন ৩২৭ জন জাপানী নাগরিক। বৃহস্পতিবার (২রা এপ্রিল) জাপান সরকারের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। এদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ছিলেন।

এর আগে গত ৩০ মার্চ এক বিশেষ ফ্লাইটে ২৬৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক ঢাকা ত্যাগ করেন। সেসময় বেশ ক’জন মার্কিন কূটনীতিকও এই তালিকায় ছিলেন। এছাড়া আগামী দুই তিনদিনের মধ্যে আরও প্রায় ৩০০ মার্কিন নাগরিককে ফিরিয়ে নিতে আরেকটি ফ্লাইট পরিচালনা হবে বলে জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র।

গত ২৫শে ও ২৬শে মার্চ ভুটান ও মালয়েশিয়া পৃথক তিনটি স্পেশাল ফ্লাইটে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়। এছাড়া দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের প্রায় সহস্রাধিক নাগরিক ।

সূত্র: ভিওএ

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com