Ad
x

ঢাবির ভর্তি পরীক্ষা হবে সশরীরে

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৩৪৪ বার পঠিত

ঢাবির ভর্তি পরীক্ষা হবে সশরীরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি চলমান থাকলে বিভাগীয় শহরে পরীক্ষা নেয়া ও পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত এবং কেন্দ্র ও নম্বরের বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম জাগো নিউজকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে আমাদের অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাই আজকের ডিনস মিটিংয়ে আমরা সশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে ২০ নম্বর আর নৈর্ব্যক্তিক ও লিখিতের ওপর ৮০ নম্বর। মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা নেয়ার বিষয়ে প্রস্তাব করেছি। এবং পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরগুলোতে করার বিষয়ে আলোচনা করছি।’

Facebook Comments Box

Posted ০২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com