শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৬৪ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মেট্রো স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ম্যাকসন্স স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মেট্রো স্পিনিং কোম্পানিকে ‘বিবিবি+’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদি রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

রিপাবলিক ইন্স্যুরেন্সকে ‘এএ-’ এবং এসটি-২ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদি রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ম্যাকসন্স স্পিনিং কোম্পানিকে ‘বিবিবি’ এবং এসটি-৩ ২ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদি রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com