শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ইউনাইটেড পাওয়ারের

সোমবার, ০৩ মে ২০২১   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ইউনাইটেড পাওয়ারের

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। আজ সোমবার এ কোম্পানির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়া, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা, যা গত বছর একই সময়ে ২ টাকা ৬৬ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২ টাকা ৬৭ পয়সা।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৪ টাকা ৮৩ পয়সা, যা গত বছর একই সময়ে ৮ টাকা ১৩ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box

Posted ০৬:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com