বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দরপতনের ধারাবাহিকতায় পুঁজিবাজার

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯২৩ বার পঠিত

দরপতনের ধারাবাহিকতায় পুঁজিবাজার

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্ট। তা ১৭ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২০৩ কোটি ৪৮ লাখ টাকা, যা গতকালের চেয়ে বেশ কম। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৩১ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির। কমেছে ১৪৩টির। অপরিবর্তিত ৬৫টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্রামীণফোন, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস, মুন্নু সিরামিকস, পেনিনসুলা ও মুন্নু স্টাফলার।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক এএসপিআই ১১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে।

Facebook Comments Box

Posted ০১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com