|

Advertisement
×

দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২৯৫ বার পঠিত

দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮৪ বারে ৮২ হাজার ৮৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭ বারে ৬ লাখ ৮০ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৪ বারে ৬১ হাজার ২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে নর্দার্ণ জুটের ৮.২৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৭.৭৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.২৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com