অনলাইন ডেস্ক
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ২৪৩ বার পঠিত
ছরের প্রথম দিন ও সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টি বা ২৩.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ৯.৯৯ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৯.৬৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ফান্ডের ৮.৯৬ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্টের ৮.৮৬ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ৮.৮২ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলীর ৮.৭২ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৮.৬০ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ।
Posted ০৬:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন