|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

সোমবার, ০৮ জুন ২০২৬   প্রিন্ট   ৯০ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৫৮৩ বারে ১৯ লাখ ৩৬ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬৭ বারে ১২ লাখ ৭৭ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ১৯ লাখ ১ হাজার ৫৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৫০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬.২৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.২৭ শতাংশ, দেশ গার্মেন্টেসের ৬.২৫ শতাংশ ও বিডি অটোকারের ৫.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com