শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বৃদ্ধির শীর্ষে এমএল ডাইং

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১১৮ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে এমএল ডাইং

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩২৬ বারে ৬ লাখ ৮৫ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৪২৭ বারে ৬৯ হাজার ৯৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭১ বারে ১৮ লাখ৮২ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৭২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৬৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৮.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৮.০৯ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৮ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ এবং সোনালী পেপারের ৭.৭০ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com