নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৬ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ৬৬৮ বারে ৮ লাখ ৩১ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৯৪ বারে ২ লাখ ৪২হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯৪ শতাংশ। কোম্পানিটি ৫৬৮ বারে ২ লাখ ৬৭ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৬.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৬২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৩১ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪.২০ শতাংশ, নূরানী ডাইং এন্ড সোয়েটারের ৪.০০ শতাংশ ও এইচ.আর. টেক্সটাইলের ৩.৮৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন