নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ৩০২ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুায়ল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৭৫৩ বারে ১৩ লাখ ৫৪ হাজার ৫৯৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৩৮ বারে ৪ লাখ ৬৫ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা রিল্যায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। ফান্ডটি ৬৯৭ বারে ২৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এপেক্স ট্যানারির ৬.০৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.০৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ৫.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৪২ শতাংশ, বিডি অটোকারসের ৪.৯৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ৪.৭৬ শতাংশ ও রহিমা ফুডের ৪.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন