নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪৬৯ বার পঠিত
শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার। কোম্পানি দুইটি হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির বোনাস শেয়ার রবিবার (২৪ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ এবং নুরানী ডাইংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com