নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ প্রিন্ট ২২৯ বার পঠিত
শেয়ারাবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ও শমরিতা হসপিটাল লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি ২টির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত স্টক শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জেএমআই সিরিঞ্জ ৩৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং শমরিতা হসপিটাল ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন