সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুদকের পদোন্নতি প্রাপ্ত ৩ ডিজি আক্তার হোসেন, সৈয়দ ইকবাল ও শিবলী

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৫০৯ বার পঠিত

দুদকের পদোন্নতি প্রাপ্ত ৩ ডিজি আক্তার হোসেন, সৈয়দ ইকবাল ও শিবলী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সততা, নিষ্ঠা ও দক্ষতার পুরস্কার পেলেন তিন পরিচালক। তাদেরকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্ত ওই তিনজন হলেন-মো. আক্তার হোসেন, সৈয়দ ইকবাল হোসেন ও মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে ওই তিন পরিচালককে মহাপরিচালক পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া দুদক সচিবের স্বাক্ষরে জারি করা পৃথক আরও দুইট প্রজ্ঞাপনে ৬ জন উপ পরিচালক থেকে পরিচালক এবং ৮ জন সহকারী পরিচালক থেকে উপ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। অর্থাৎ দুদকের ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত ৬ জন পরিচালকগণ হলেন ; এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশাররফ হোসেইন মৃধা।

এবং পদোন্নতি প্রাপ্ত ৮ জন উপ পরিচালকগণ হলেন; মো. শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।

 

Facebook Comments Box

Posted ০৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com