বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ প্রিন্ট ৩৬৯ বার পঠিত
দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে তিন হাজার জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
বৈশ্বিক পরিস্থিতি
চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৫৭ হাজার প্রায়। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি দুই লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
Posted ০২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com