|

Advertisement
×

দেশ গার্মেন্টসের শেয়ার লেনদেন শুরু

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

দেশ গার্মেন্টসের শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ স্টক ডেভিডেন্ট এর প্রস্তাব অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আসন্ন ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে দেশ গার্মেন্টসের শেয়ার থাকবে, কেবল তারাই স্টক ডেভিডেন্ড পাবেন।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডেভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডেভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com